রমজান মাসের ইফতারী সব কত যে মধুর
ভালোবাসা শ্রদ্ধাবোধ আছে ভরপুর।
মেহমানদারী সবার তরে মোরা ভাই-ভাই
গরীব-দুঃখী দেশের মানুষ কেহ বাদ নাই।
ছোলা,মুড়ী,পেঁয়াজী বড়া চানাচুর আছে,নিমুক পোড়া
বেগুনী চপ, আঙুর-আপেল সাথে দিলাম কিছু কদবেল।
শসা, পেয়ারা, আনারস, কলা; নাসপাতী আছে, তরমুজ, কমলা,
আম-কাঁঠাল, লিচুর দেশে ইফতারীতে সবই মেশে।
জিলাপী, বুন্দিয়া, দই, মিষ্টি রোজার শেষে হবেন তুষ্টি
আরব দেশের মিষ্টি খেজুর দোয়াদরুদ পড়েন হুজুর।
সরবতটা করতে জানি গুড়-লবণ, লেবুর পানি
মরিচ, পেঁয়াজ আছে লবণ খাবার সময় লাগে যখন।
অপেক্ষা করি আযানের ধ্বনি ইফতারী নিব কানে শুনি।

