ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাংসের মধ্যে বিঁধে আছো

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২১, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

মাংসের মধ্যে বিঁধে আছো

–ভিকটর কে. রোজারিও

মাংসের মধ্যে বিঁধে আছো তুমি, তাজা বুলেট
রক্তের শিরা বেয়ে ছোটো, টের পাই অস্তিত্ব।
অমাবশ্যা-পূর্ণিমায় টান পড়ে মাংসপেশিতে,
এর চেয়ে ঢের ভালো হতো
যদি তুমি গেলাতে এক সমুদ্র বিষ।
তুমি কেন অমন যত্ন করে
মাংসের বরশিতে গেঁথে নিতে
শীতার্ত পাখিকে লুকিয়ে রাখতে বুকের ভাঁজে
দমকে দমকে পূর্ণ করে দিতে ঘামের গেলাস?
রক্তের সে তাড়ি আমার ভেতরে জাগিয়ে তুলতো
বহুকাল ঘুমিয়ে থাকা ঈশ্বরকে
যে কি না জানে- কী করে অগ্নি জ্বালাতে হয়
যে কি না জানে- কী করে নিপুণ বাণে বেঁধাতে হয় হৃদয়
যে কি না জানে- মানুষের শরীর থেকে
কী করে বানাতে হয় আরেকটি মানুষ!
বহকাল আমার ভেতরে জেগে ওঠে না সে ঈশ্বর
বহকাল কারও বুকের জমিনে আঁকি না নকশিকাঁথা
বহকাল আমার উনুনে ফোটে না তুলশিমালা চাল।
অথচ, এখনও তুমি মাংসের মধ্যে বিঁধে আছো
তাজা বুলেটের মত, চাইলেই
উপড়ে ফেলে দিতে পারি না তোমাকে।

কাব্য: জলযাত্রী, ২০০৭ খ্রিস্টাব্দ।

স/এষ্