গান
মোঃ জাহাঙ্গীর আলম
মন্দ ভালোয় কাটছে জীবন
থাকবো না কেউ ভবনে-
যাব আমি কোন পথে হায়!
পার করিবে কোন জনে-
আল্লাহ তুমি হও গো যদি
গড ভগবান কয়’জনে
সৃষ্টি তোমার আদম সন্তান
হও না কেন এক নামে-
ধর্ম যু-দ্ধে বারুদ লড়াই
জঙ্গ ঘাতে ধ্বংস দেশ
একটা ধর্ম থাকত যদি
করতো না কেউ শক্তি পেশ
ধর্ম লড়াই চাইনা প্রভু
ধর্ম একটা দাও ভবে
পার করিবে কোন জনে
একই স্রষ্টার সৃষ্টি জাতি
এলাম জগত সংসারে
ধর্মে যুদ্ধে না মাতিয়ে
খোঁজো আপন প্রভু রে-
কিতাব মাঝে পাবে অ মন
মিশবে দেহ একখানে
পার করিবে একজনে-

