চা তৈরি করার পর টি ব্যাগটি নিশ্চয়ই ফেলে দেন আপনি, তাই না? আজ থেকে আপনি চা তৈরি করার পর টি ব্যাগটি ফেলে দেবেন না, কারণ এর অনেক ব্যবহার আছে যা আপনাকে অবাক তো করবে অবশ্যই, অন্যদিকে খরচও কমাবে। ত্বকের যত্ন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজকে সহজ করে দিতে পারে ব্যবহৃত টি ব্যাগ। ব্যবহৃত টি ব্যাগের এধরণের কিছু অন্যরকম ব্যবহারের কথাই জানবো আজ আমরা। তবে হ্যাঁ, রঙ চা তৈরির টি ব্যাগ হতে হবে। দুধ চায়ে, ব্যবহৃত গুলো নয়।
১। ভাত বা পাস্তায় সুগন্ধ বৃদ্ধি করে সদ্য ব্যবহৃত টি ব্যাগ পানিতে দিয়ে ফুটিয়ে নিন। এই পানি ভাত বা পাস্তা রান্নার জন্য ব্যবহার করুন। এতে ভাত বা পাস্তায় অতিরিক্ত সুগন্ধ তৈরি হবে।
২। প্লেটের জেদি দাগ দূর করতে আপনার সিংকে পানি আটকে রেখে এর মধ্যে ব্যবহৃত কয়েকটি টি ব্যাগ দিয়ে রাখুন। তারপর এই পানিতে তেল চর্বি যুক্ত খাবারের প্লেটগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরফলে খুব সহজেই দূর করতে পারবেন প্লেটের তেল-চর্বি।
৩। সানবার্ন ভালো করতে ব্ল্যাক টিতে ট্যানিক এসিড এবং থিয়োব্রোমিন থাকে যা সানবার্ন-এর তাপকে কমাতে পারে। যদি আপনার সানবার্ন হয় তাহলে ব্যবহৃত ঠান্ডা টি ব্যাগ আক্রান্ত ত্বকের উপর ঘষতে থাকুন। এতে সানবার্ন এর ফলে সৃষ্ট ত্বকের ব্যথা কমবে।
৪। দুর্গন্ধ দূর করতে আপনার বাসার ময়লার ঝুড়ি বা বিন এ ব্যবহৃত টি ব্যাগ দিয়ে রাখুন। এতে আর দুর্গন্ধ ছড়াবে না। প্রতি সপ্তাহে এটি পরিবর্তন করে দিন।
স/এষ্

