ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুমিল্লা বিভাগ হবে ‘ময়নামতি’ নামে

admin
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

এখন থেকে নতুন বিভাগ হলে তা জেলার নামে হবে না। ফলে কুমিল্লা বিভাগের নামকরণ হবে ময়নামতি বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ।

এছাড়া বৈঠকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবাসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে বলেও জানান মুস্তফা কামাল।

 

স/শা