আমি আর কবিতা লিখবো না
-ইকবাল হাসান বিগচান
আমি আর কবিতা লিখবো না,
শালিকের গান শ্রবণের নাগালে পাই না।
না পাই শুনতে কোকিলের কুহু কুহু-
কাকের কন্ঠেতো শুর আসেনা।
আমি আর কবিতা লিখবো না,
আসল নকল চিনতে পারিনা।
না পারি বুঝতে ভান-
বিধাতার মাঝে বিভেদ খুঁজি না
আমি আর কবিতা লিখবো না,
সত্য কথা বলতে পারিনা।
না পারি বলতে ন্যায়শাস্ত্রের কথা-
অনৌচিত্য আমার সহ্য হয় না।
আমি আর কবিতা লিখবো না,
কলম যে আর চলেনা।
চোখেতে কালো বাঁধন-
কথার কলি ফুটতে মানা।
এই তবে সমাপ্তি লেখা,
কালির সাথে শেষ দেখা,
শেষ আঙুল আমারো-
যদি আসে ডাক ফিরবো আবারো।
স/বি

