সাঈদ ইবনে হানিফ : যশোর -৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ রায় বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার ওয়াদা পূরণে বদ্ধপরিকর যে কারনে বর্তমান সরকার গত নির্বাচনের ইস্তিহার অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, গতকাল ধূপখালি-দয়ারামপুর গ্রামের ১ কোটি ৫৭ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন ঘোষনা কালে তিনি এ কথা বলেন। এই নতুন বিদ্যুৎ সংযোগে সুবিধা পাবে ৩০৪টি পরিবার। বিকেলে উপজেলার দয়ারামপুর ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মিনা। বিশেষ অতিথি ছিলেন নারিকেরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের মোঃ আবুল সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছয়রুদ্দীন আহমেদ ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঘারপাড়ার এ.জি.এম ইউনুস আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাষ্টার, আব্দুর রাজ্জাক রাজা, দ্বীপ কুমার দে তুলসী, কৃষকলীগ নেতা কওছার পারভেজ, এম এ আওয়াল, সৈনিক লীগ নেতা ভীম চন্দ্র, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন হীরা, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান টিটো, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেহমান জেমাম বাবু, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুব্রত কুমার রায়, আল-মামুন, রাজু আহমেদ প্রমুখ। এর আগে বাঘারপাড়ার ৭নং দরাজহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু নরেন দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক কওসার পারভেজ, দরাজহাট ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, মোহাম্মদ আলী, আকবার আলী, আকমত আলী, জাহিদুর রহমান, ইউ.পি সদস্য সাখাওয়াত হোসেন, শামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দল থেকে অর্ধশত মানুষ বিএনপি নেতা আতিয়ার রহমানের নেতৃত্বে সংসদ সদস্যের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
স/ এষ্

