ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে মাটি খেকোদের করাল গ্রাসে হুমকিতে পল্লী বিদ‍্যুৎতের খুটি!!

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে মাটি খেকোদের করাল গ্রাসে হুমকিতে পল্লী বিদ‍্যুৎতের খুটি!!

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ফসলি জমির মাটি কর্তনে ফলে হুমকিতে পড়েছে পল্লী বিদ‍্যুৎতের খুটি ও উপড়ে ফেলা হলো বরেন্দ্র গভীর নলকূপের মাটির গভীরের পাইপ।

জানাযায়, নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামের ফসলি জমির মাটি কর্তনের ফলে নওগাঁ পল্লী বিদ‍্যুৎতের BAD-2B-64-19-25-42-3 নম্বর খুটিটি হুমকিতে। ভিটে মাটির মাটি কর্তনের ফলে বরেন্দ্র গভীর নলকূপের ৮০ফিট পাইপ উপড়ে ফেলল মাটি খেকুরা।

জমির মালিক আলেয়া বেগম বলেন ধান হয়না তাই মাত্র ২০হাজার টাকায় জমির মাটি বিক্রি করেন। এই ভাবে তিনি নিজের প্রায় ৪বিঘার মাটি বিক্রয় করেন টাকার বিনিময়ে। আশে পাশের প্রায় একশত বিঘার ফসলি জমির মাটি কর্তন করলেও প্রশাসন আজ পর্যন্ত কোন ব‍্যবস্থা গ্রহণ করেনি।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে, নওগাঁর বদলগাছীর কসবা গ্রামে দেখা যায় আশেপাশের প্রায় সকল জমির ৪ফিটের অধিক মাটি কর্তনের মহা উৎসব চলছে। সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি বিক্রয়ের এযেন এক মহাযজ্ঞ । স্হানীয়রা জানান সবাই মাটি বিক্রি করছে এতে আমাদের বেচলে কি সমস্যা।

কৃষক অসিম পাহান বলেন, আমার জমির আশেপাশের সকল জমির মাটি বিক্রি হয়ে গেছে। সেজন‍্য চারিদিকের জমির মাটি নিচু হয়েছে। আমাকেও হয়তো বিক্রি করতে হবে নয়তো জমির মাটি বর্ষায় ভেঙ্গে পরবে। তিনি আরোও বলেন, দেশে আইন আছে প্রয়োগ নেই থাকলে এইভাবে রাস্তাঘাট নষ্ট করে ফসলি জমির মাটি কর্তন হতো না।

কসবা গ্রামের নুনিয়া বলেন, জমির মাটি বিক্রি করাতে গভীর নলকূপের পাইপ উপড়ে ফেলেছে এবং পল্লী বিদ‍্যুৎতের খুটিও হুমকিতে। বর্ষায় যে কোন সময় পড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। এ জন‍্য দায়ী কে।

এ ব‍্যপারে মাটি ব‍্যবসায়ী নাজমূল বলেন আমরা ব‍্যবস‍া করছি। জমির মালিক অনুমতি নিয়েছে কিনা জানিনা। আমি টাকা দিয়ে মাটি কেটেছি। যা বলার জমির মালিককে বলেন।

এ ব‍্যপারে ভূমি সহকারী মোস্তফা বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। তাদের সেখানে মাটি কটতে নিষেধ করে আসছি। এখন পর্যন্ত কোন মামলা দিলেন না কেন প্রশ্ন করলে কোন সদ্বুত্তর দিতে পারেনি।

এব‍্যপারে নওগাঁ পল্লী বিদ‍্যুৎ সমিতি ১ বদলগাছী জোনাল অফিস ডিজিএম রফিকুল ইসলাম বলেন,আমি ঘটনাটি জেনে সেখানে লোক পাঠাইছি। এখন সমস্যা নেই কিন্তু বর্ষায় সমস্যা হতে পারে। এ ব‍্যপারে জরিমানা করা হবে।

এ ব‍্যপারে উপজেলা বরেন্দ্র বহুমুখী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, মাটি কর্তনে গভীর নলকূপের ৮০ফিট পাইপ উপড়ে ফেলা হয়েছে। তাদেরকে নিজ খরচে পাইপ বসাতে বলা হয়েছে।

এ ব‍্যপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন,বিষয়টি একবার পল্লী বিদ‍্যুৎতের ডিজিএম কে জানান।