ইউজিসি’র অনুমোদনে ইবিতে আরো দুটি নতুন বিভাগের যাত্রা
মোতালেব বিশ্বাস, ইবি,কুষ্টিয়া : ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে দুটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।আর এখানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট পরিচালক মু. জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ম. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।
অনুমোদনের পর মঙ্গলবার বিভাগ দুটিতে সভাপতিও নিযুক্ত করেছেন উপাচার্য। বিভাগ দুটির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে উপ-উপাচার্য ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও ইউজিসির অনুমোদন ক্রমে বিভাগ দুটিতে প্রতি বর্ষে যথাক্রমে সর্বোচ্চ ৩০ ও ২৫ জন করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিভাগ দুটিতে পাঠ্যক্রম প্রণয়ন করতে বলা হয়েছে।
স/এষ্

