ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১০, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে পৌর আওয়ামীলীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শেখ মুজিবুর রহমানসহ সকল নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারন সম্পাদক নাসিম আহমেদসহ সহযোগী সংগঠন সমুহের নেতাকর্মীরা।

স/এষ্