ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা ॥ গ্রেফতার -৭

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৫, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে আসামী ছিনতাইয়ের
ঘটনায় মামলা ॥ গ্রেফতার -৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মামলার এজাহার নামীয় আসামী আটকের পর ছিনিয়ে নেয়া এবং পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২৫ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়। কোতয়ালী পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি শহিদসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে যে ৭জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ আটককৃতরা হলো তারেক শাহ, শহিদুল, স্বপন, অলি, পারুল বেগম, পারভেজ, রাজিব। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতার অভিযান চলছে।

স/অ