ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক ও লেখক সম্মাননা পেলেন হাফিজুর রহমান হৃদয়

admin
জানুয়ারি ৩, ২০২২ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিক ও লেখক সম্মাননা পেলেন হাফিজুর রহমান হৃদয়

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও লেখক সম্মাননা পেয়েছন জনপ্রিয় অনলাইন টেলিভিশন মধুমতী টিভি, অনলাইন পত্রিকা চমক নিউজ.কম ও লালসবুজের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কাজ করে আসছেন।

শনিবার বিকেল কুড়িগ্রাম জেলা সাধারণ পাঠাগারে আয়োজিত কুড়িগ্রাম সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবর্ষিকী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে সাংবাদিকতা ও লেখালেখির জন্য তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি কবি ফরিদা ইয়াসমিন বেবির সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবি ও ছড়াকার হাবিবুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নিলু, কবি, গল্পকার, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কবি ও সহকারি অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় আহম্মেদ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য সম্মাননাপ্রাপ্ত হাফিজুর রহমান হৃদয় উপজেলার সাপখাওয়া ইউনিয়নের আবুল হোসেন ব্যাপারীর ছেলে ও নাগেশ্বরী  প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একজন সক্রীয় সদস্য।

তিনি ছোটবেলা থেকে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধসহ সাহিত্য নির্ভর লেখালেখি ও গণমাধ্যমের সাথে জড়িত। এছাড়াও ২০০৮ সাল থেকে তিনি “দ্বি-মাসিক উচ্ছ্বাস” নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করে প্রকাশ করে আসছেন।

স/এস্