গৌরীপুরে পরাজীত মেম্বার প্রার্থী বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা বাড়ী-ঘর ভাংচুর
ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব: ২৬ ডিসেম্বর (রবিবার) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়নের অনুষ্টিত হয়েছে। উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার (ফুটবল) প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী মোঃ সাহাব উদ্দিনের সমর্থকদের উপর পরাজীত প্রার্থী মোঃ লিটন (মোরগ) প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করে।
আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে।এ সময় ফুটবল প্রতিকের সমর্থক ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মাসুমের বাড়ীতে হামলা চালিয়ে ঘর ও মটর সাইকেল ভাংচুর করে।
এ ব্যাপারে পরাজিত প্রার্থী লিটনের সাথে কথা তিনি জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কেউ আমার সমর্থক না। আমি এ বিষয়ে কিছু জানি না।
স/অ

