ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরামপুরে যাত্রীবাহী কোচের চাপায় দুই জন নিহত

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২০, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুরে যাত্রীবাহী কোচের চাপায় দুই জন নিহত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী কোচের চাপায় ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। রোববার (১৯ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়– মন্ডলের ছেলে সাইদুল ইসলাম(৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানে চালক ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতরা সকালে ভ্যান যোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি উঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহি বাস ভ্যানটিকে চাপাদেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন নিহত হন। সড়ক দূর্ঘটনার খবরপেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স/অ