ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধামরাইয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী খুনের ঘটনায় আসল খুনি আটক

admin
এপ্রিল ২৪, ২০১৭ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) থেকে মাসুদ সরদার
ধামরাইয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী জোবেদা আক্তারের খুনের ঘটনায় গত শনিবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম হামিদুর রহমান ওরফে মধু (৩৫)। সে সূতিপাড়া ইউনিয়নের বারপাইকা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও এক পুত্র সন্তানের জনক।

তাকে তার স্বজনরা শনিবার থানায় সোপর্দ করে। এর আগে শুক্রবার এলাকাবাসী একজোট হয়ে হামিদুর রহমান মধুর স্বজনদের চাপ সৃষ্টি করে। ফলে তাকে তার স্বজনরা পুলিশের কাছে সোপর্দ করতে বাধ্য হয়। জুবেদাকে হত্যার পর থেকে মধু পলাতক ছিল। এদিকে তাকে গ্রেফতার করতে পুলিশ গাজীপুর,সাভার,আশুলিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশও তার স্বজনদের চাপসৃষ্টি করে। তবে হত্যাকান্ডের পরের দিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুর ও একই গ্রামের সমে ডাক্তারের ছেলে মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দুইদিন আটক রেখে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যে ভিত্তিতে মধু মিয়া এ হত্যাকান্ডে জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ।

জোবেদাকে নৃশংসভাবে খুনের রহস্য উদঘাটন ও খুনীদের শনাক্ত করতে দিনরাত বিভিন্নভাবে চেষ্টা চালায় পুলিশ। হত্যার ১৩দিন পর আসল খুনি মধুকে থানায় সোপর্দ করে তার স্বজনরা। মধু জোবেদাকে কেন কিভাবে হত্যা করেছে পুলিশের কাছে তা বিস্তারিত খুলে বলে। গত রবিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দী দেওয়ার জন্য আদালতে প্রেরন করে মধুকে। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছে মধু।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, জোবেদা হত্যাকারী মধু মিয়া পুলিশের কাছে স্বীকার করেছে সে একাই জোবেদাকে হত্যা করেছে। মধু জানিয়েছে তার স্ত্রী অস্তসত্বা। এ কারনে তার যৌন চাহিদা মেটানোর জন্য জোবেদাকে ধর্ষন করতে গিয়েই তাকে হত্যা করে।

উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে ও মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী জুবেদা আক্তারকে গত ৮ এপ্রিল (শনিবার) রাতে কে বা কারা শ্বাসরোধে হত্যা করে দুইটি চোখ উপড়িয়ে ফেলে। তার লাশ বাড়ীর পাশের একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।

স/এষ্