ঢাকাবৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেয়া যায়না : মেয়র তাপস

admin
নভেম্বর ২৫, ২০২১ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেয়া যায়না : মেয়র তাপস

আবদুল কাদের সাইফুল : সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না বলে অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একথা বলেন।

বুধবার (২৪ নভেম্বর) রাতে নগরীর কামরাঙ্গীরচরের ঝাওলাহাটি এলাকায় গণমাধ্যমকে এ অনুভূতি ব্যক্ত করেন ডিএসসিসি মেয়র।

মেয়র তাপস বলেন, আসলে সন্তানহারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্দি করি, এটা কি রকম বেদনাদায়ক-মর্মান্তিক ঘটনা। এ কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।

তিনি বলেন, এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলোও আমরা নেব। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়। সেটাই আমরা কামনা করি।

এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, মেয়র সাহেব তো আছেন। মেয়র সাহেব খোঁজখবর নেবেন। যে কোনো ব্যাপারে মেয়র তিনি সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করব। কাউন্সিলরকে দিয়ে যে কোনো সময়, যে কোনো ব্যাপারে খবর দেবেন, চলে আসব। মেয়র সাহেব আপনাদের ব্যাপারে যা করার সবই করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটির কাউন্সিলরদের মধ্যে ৫৫ নম্বর ওয়ার্ডের নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলাম, সংরক্ষিত আসনের শেফালী আক্তার, দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

স/এষ্