তথ্য অফিসের উদ্যোগে দোয়ারাবাজারে মহিলা সমাবেশ ও উঠান বৈঠকসহ চলচ্চিত্র প্রদর্শন সম্পন্ন
আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নত রাষ্ট্র জাতী গঠনের লক্ষে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, গুজব, মাদক, বাল্যবিবাহ,জঙ্গীবাদ, নাশকতা, ইভটিজিং, করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগকালে সরকারের পদক্ষেপ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তার (রু: দা:) এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বমর্ন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমতি কাকলী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকাছির আলী। সমাবেশে প্রায় দুই শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন, জনস্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং সম্পর্কে প্রাম অঞ্চলে জনগনকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলে সড়ক প্রচার, উঠান বৈঠক, ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান বাস্তবায়ন করেছে।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: আব্দুছ ছাত্তার (রু: দা:) এর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে শত শত নারী পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহন করে এসব কর্মসুচি উপভোগ করেন।
স/অ

