ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অ্যাডভোকেসি, অ্যাক্টিভিজম, এসআরএইচআর ও এসজিবিভি রিফ্রেশার প্রশিক্ষণ শুরু।

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৬, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

অ্যাডভোকেসি, অ্যাক্টিভিজম, এসআরএইচআর ও এসজিবিভি রিফ্রেশার প্রশিক্ষণ শুরু।

এস এম মেহেরাব হোসেন: প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায়, ওয়াই মুভস প্রজেক্ট এর আওতায়, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ এর যুবদের দুই দিনব্যাপী এডভোকেসি, অ্যাক্টিভিজম,

এসআরএইচআর ও এসজিবিভি রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হয়েছে।মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা, বয়সন্ধিকাল, মাসিক ব্যবস্থাপনা ও পুষ্টি, স্বপ্নদোষ ও পুষ্টি, জেন্ডার প্রথার সাথে পরিচিতি, জেন্ডারভিত্তিক যৌন সহিংসতা, ওয়াইভস প্রকল্প পরিচিতি এবং পরবর্তী প্রশিক্ষণের ফলোআপ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ছেলে ও মেয়েদের দুই ভাগে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এর আগে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এবং সেখানে প্রশিক্ষণের নিয়ম-নীতি উপস্থাপনা করা হয়েছে।

এছাড়াও বিগত সময়ে প্রশিক্ষণে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছিল তা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রোজেক্টের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হোসনে কাদেরী মালা, ওয়াই মুভস প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা, ওয়াই মুভস প্রজেক্টের এসআরএইচআর টেকনিক্যাল স্পেশালিস্ট নিলুফা নার্গিস পূর্বাশা, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি (ইয়েস)বাংলাদেশ এর সভাপতি শামীম আহমেদ প্রমূখ সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

স/অ