ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৫, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে নাগরিক সংলাপে বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল দূর্ণীতি দমণ এবং সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সমষ্টিগত স্বার্থে একটি বৈশ্বম্যহীন, বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক, মর্যাদাপূর্ণ. দূর্নীতিমুক্ত সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জীবনের আকাঙ্খায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরে শুদ্ধাচার তথা, সৎ, নৈতিক এব্ং দায়িত্বশীল আচরণ চর্চা ও প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় শুদ্ধাচার কৌশল দূর্ণীতি দমণ এবং সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই দলিল বাস্তবায়নে যেমন সরকারি-বেসরকার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, তেমনি রাজনৈতিক দল, সংবাদকর্মী, ব্যবসায়ী, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।আর তাই পরিবার থেকে শুরু করে রাস্ট্রের সকল স্তরেই শুদ্ধাচার নিশ্চিত করলে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠান পারে

“রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই ” প্রতিপাদ্য নিয়ে গাংনীতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় -শীর্ষক নাগরিক সংলাপে এমনটিই উঠে এসেছে বক্তাদের কাছ থেকে। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষ দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) গাংনী উপজেলা কমিটি এ নাগরিক সংলাপের আয়োজন করে।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যপাক আব্দুর রশিদেরসভাপতিত্বেঅনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

শেষে অতিথিরা বক্তব্য রাখেন, গাংনী থানার পরিদর্শক (ওসি) বজলুর রহমান, বিশিষ্ট সামাজিক সংগঠক ও সুশাসনের জন্যনাগরিক(সুজন)গাংনী উপজেলা কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী আবুল মুনসুর, মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টুর সঞ্চালনায় নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে অংশ গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল, প্রথম আলোর মেহেরপুর জেলা প্রতিনিধি আবু সাঈদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, স্থানীয় সাংবাদিক তোফাইল হোসেন প্রমুখ।

নাগরিক সংলাপ অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সুজনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক এসএম রফিকুল আলম।

উল্লেখ্য, সুশাসনের জন্য নাগরিক ও দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে মেহেরপুর জেলার চার জন সাংবাদিককে জাতীয় শুদ্ধাচার কৌশল, অনুসন্ধানী সাংবাকিতা ও তথ্য অধিকার বিষয়ক তিন মাস ব্যাপি অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

প্রশিক্ষণে বাংলাদেশ সংবাদ সংস্থার মেহেরপুর জেলা প্রতিনিধি দিলরুবা ইয়াসমীন, প্রথম আলোর আবু সাঈদ, বাংলানিউজের জুলফিকার আলী কানন ও মাইটিভি, বণিকবার্তার প্রতিনিধি মাহবুব আলম অংশ নেন।এ চার জন সাংবাদিকের সমন্বয়কারীর দায়ীত্ব পালন করেন সুজনের মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রফিকুল আলম।

স/অ