ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অধরা শিরোপা ছুঁয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৫, ২০২১ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অধরা শিরোপা ছুঁয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

রাহুল রাজ : ম্যাক্সওয়েলের ব্যাট থেকে বল সিমানা পার হতেই বিশ্ব পেয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। ম্যাচসেরা মিচেল মার্শের অপরাজিত ৭৭ ও ডেভিড ওয়ার্নার ৫৩ রানে প্রথমবারেরমত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা উঠলো অস্ট্রেলিয়ার ঘরে।

ওয়ানডের সবচেয়ে সফলতম দল। বিশ্বকাপ জেতা হয়েছে পাঁচ পাঁচবার। অথচ তাদেরই নেই একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ! এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি। এবার আর কোন ভুল করেনি অজিরা।

নিউজিল্যান্ডের বোলিং লাইনকে কচুকাটা করে ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিজেদের করে নেয় অ্যারন ফিঞ্চের দল।

দুবাইয়ের আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নিউজিল্যান্ড ব্যাট করে উইলিয়ামসনের ৪৮ বলে ৮৫ রানে ৪ উইকেটে সংগ্রহ করে ১৭২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে জোশ হ্যাজেলউড তুলে নেন ৩ উইকেট।

স/এষ্