ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়ে হেরে গেলো বাংলাদেশ

admin
অক্টোবর ২৯, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়ে হেরে গেলো বাংলাদেশ

রাহুল রাজ : দুর্দান্ত লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে মাত্র তিন রানে হেরে গেলো বাংলাদেশ। ২০ ওভারের শেষ বলে বাংলাদেশ প্রয়োজন যখন ৪ রান, তখন চাপ নিতে পারলেন না টাইগার দলনেতা মাহমুদ উল্লাহ রিয়াদ। আন্দ্রে রাসেলের করা বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি তিনি। ফলে তীরে এসে তরী ডুবলো টাইগারদের। চলমান আসরের টানা তিন ম্যাচে হারের বৃত্তেই থাকলো বাংলাদেশ দল।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ৪৪ ও রিয়াদ অপরাজিত ৩১ রানে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে।

 টসে হেরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামলে শুরু থেকেই বাংলাদেশের বোলারেরা চেপে ধরে। ফলে ১৪২ রানেই গুটিয়ে তাদের ইনিংস। ম্যাচ সেরা নিকোলাস পুরানের ৪০ ও রোস্টন চেজ ৩৯ রান করেন। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১৪২ রান।

স/এষ্