কুতুবপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইদ্রিস আলী কে ফুলের শুভেচ্ছা
এস এম মেহেরাব হোসেন মেহেরপুর: সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। আগামী ১১ ই নভেম্বর এবং ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন।তারই ধারাবাহিকতায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী ইদ্রিস আলী।মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইদ্রিস আলী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম আহসান আলী হেনার জ্যেষ্ঠপুত্র কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নাজমুল আহসান জুয়েল।
গতকাল রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলীর কার্যালয়ে যেয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় সেখানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/অ

