ইউএনওর বাস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এক কোটি ২২ লাখ টাকা ব্যায়ে এডিপির অর্থায়নে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতীয় তলা বাস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বুধবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু সহ নির্মাণ কাজের ঠিকাদার মেসার্স মন্ডল ট্রের্ডাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স/অ

