ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চাঁদপুর ও বরিশালে মা ইলিশ উদ্ধার করলো নৌ-পুলিশ

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৭, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর ও বরিশালে অবৈধ জাল ও মা ইলিশ উদ্ধার করলো নৌ-পুলিশ, ৫৯ জন আটক

আবদুল কাদের সাইফুল: বাংলাদেশ নৌ-পুলিশ চাঁদপুর ও বরিশাল অঞ্চল কর্তৃক গত, বুধবার (১৩ অক্টোবর) ৫,৮৪,৬১,২০০ মিটার অবৈধ জাল এবং ৩১৫৫(তিন হাজার একশ পঞ্চান্ন) কেজি মা ইলিশ উদ্ধার এবং ৫৯ জন আসামী গ্রেফতার করেছে।

বুধবার (২৭ অক্টোবর ) উক্ত বিষয়ে বাংলাদেশ নৌ-পুলিশের সদর দপ্তর থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়।

প্রেস রিলিজের বরাতে জানা যায়, নদীমাতৃক এ দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে বাংলাদেশ নৌ-পুলিশ দেশে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষন অভিযানের অংশ হিসেবে মৎস্য অভয়াশ্রম কেন্দ্রে অভিযান শুরু করেছে নৌ-পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক মেঘনা ও পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২,২২,৩৩,২০০ অবৈধ (কারেন্ট, চরঘেরা, বেহুন্দী) জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য- ৬৬, ৭১,৬০,০০০ টাকা, ২০০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৫ জন আসামী গ্রেফতার করে ৬ টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১২ টি নৌকা আটক করা হয়।

জানা যায়, অপরদিকে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল কর্তৃক মেঘনা ও এর বিভিন্ন শাখা নদীতে অভিযান পরিচালনা করে ৩,৬২,২৮,০০০ মিটার অবৈধ (কারেন্ট,দোয়ার,সিনথেটিক, চরঘেরা, বেহুন্দী) জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য- ১১৯, ৩৩,৮০,০০০ টাকা। ২,৯৫৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য- ১৭,১৪,০০০।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩৪ জন আসামী গ্রেফতার করে ৬ টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১৩৩ টি নৌকা আটক করা হয়।

উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব- দুঃখীদের মাঝে বিতরন করা হয়েছে, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকা ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রদান করা হয়েছে।

স/অ