ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রউফ বলে পাকিস্তানের ৫ উইকেটের জয়

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৭, ২০২১ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রউফ বলে পাকিস্তানের ৫ উইকেটের জয়

রাহুল রাজ : ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিলো পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ানের ৩৩ রানে ভর করে ১২ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিজেদের করে নেয় বাবর আজমের দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে পাকিস্তান।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো পাকিস্তান। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান।

ম্যাচ সেরা হারিশ রউফ নিজের চার ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

নিউজিল্যান্ডের পক্ষে ডেভন কনওয়ে সর্বোচ্চ ২৭ রান তুলতে সক্ষম হন। পাকিস্তানের বোলাররা দুটি নো বল দিলেও কোনো ওয়াইড দেননি। অতিরিক্ত রান এসেছে ৮টি। নিউজিল্যান্ড ইনিংসে ডট বল ছিল ৫৩টি।

স/এষ্