ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে।

নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙ্গে রাস্তায় উল্টে যায়।

এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

স/অ