ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পটিয়ায় বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত হয়েছেন। ছাত্রীর নাম পমি আক্তার (১৭)। রোববার সকাল ১০টার দিকে পমি আক্তার কোচিং সেন্টারে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত পমি ইপজেলার কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া জানান, রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে একটি বাস পমি আক্তারকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স/শা