ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি উধাও “বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স”

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছীতে টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি উধাও

“বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স”

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড ১৯ এর টিকাদান কেন্দ্রে নেই স্বাস্থ্যবিধির বালাই ।

বদলগাছী উপজেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ এর টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানছেন না টিকা নিতে আসা লোকজন। প্রতিদিন এমনটি হচ্ছে উপজেলার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে।

সরেজমিনে গত রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, টিকার বুথের সামনে, রোগীদের ওয়ার্ডের ভেতরে ও বাইরে মূল ফটকের সামনে অনেক টিকাপ্রত্যাশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। সারিবদ্ধভাবে দাঁড়াতে স্বাস্থ্যকর্মীরা বারবার তাগাদা দিলেও মানছেন কেউ।

গা ঘেঁষে দাঁড়িয়ে তাঁরা অবস্থান করছে। উপস্থিত প্রায় প্রত্যেক নারীর সঙ্গে এসেছেন তাঁদের সন্তানেরাও। কেউ ভীড়ের ভেতরে, কেউ ভিড় থেকে থেকে খানিকটা দূরে অবস্থান করছেন। তাঁদের অনকের মুখে মাস্ক নেই।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মানুষ টিকা নিচ্ছেন। অথচ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলার জীধিরপুর গ্রামের সোবাহান এলাকার করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। কিন্তু টিকা গ্রহণের কেন্দ্র থেকে কোনো খুদে বার্তা না পেয়েই তিনি গতকাল টিকা নেওয়ার জন্য এখানে ভিড় করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নাম নিবন্ধন করেও খুদে বার্তা পাইনি। তাই সরাসরি টিকা নিতে আসছি। যদি টিকা দিতে পারি এ আশায়। গাদাগাদি করে না দাঁড়ালে আগে পাবোনা। একটা দিন স্বাস্থ্যবিধি না মানলে কী হইবে।

টিকা নিতে আসা রোগী মাসুমা আখতার বলেন দীর্ঘ সময়ধরে লাইনে দাড়িয়ে আছি। সরকার করোনা মহামারি ঠেকাতে দূরুত্ব বাজায় রাখতে ও মাস্ক পরতে বাধ্যতামূলক করেছে। কিন্তু এখানে এসে দেখি ভিন্নতা। একে অপরের সাথে গা ঘেঁষে দাড়িয়ে আছে টিকা নিতে। কে আগে নিবে প্রতিযোগিতা চলছে। স্বাস্থ্যকেন্দ্রেই মানছে না সচেতনতা। তিনি উদ্বেগ প্রকাশ করেন।

উপজেলার বদলগাছী গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘টিকার জন‍্য সকাল নয়টা থেকে এখানে দাঁড়ায়ে আছি। তিল পরিমাণ জায়গা নাই এখানে। বাড়িতে জরুরি কাজ রেখে আসছি। তাড়াতাড়ি টিকার জন‍্য ভিড়ের মধ্যেই আছি।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী বলেন, খুদে বার্তা পাওয়া লোক ছাড়াও অনেকে টিকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভিড় জমাচ্ছেন। কিছু লোক আসছেন নিবন্ধন ছাড়াই। অনেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না এনেই টিকা চাচ্ছেন। বারণ সত্ত্বেও স্বাস্থ্যবিধি ও নিয়ম মানছেন না অনেকেই। টিকাপ্রত্যাশীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন

এ ব‍্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কানিজ ফারহানা সাথে কথা বললে তিনি বলেন টিকা নিতে আসা মানুষের ধর্য‍্য নেই। সবাই প্রতিযোগিতা করছে। বারবার দূরুত্ব বজায় রেখে দাড়াতে বলা হলেও কোন কাজ হচ্ছে না। টিকা নিতে আসা লোকজন তর্কাতর্কি করছে। এভাবে করোনা ছড়িয়ে পরার সম্ভবনা বেশি বলে জানান।

স/অ