ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শেরশাহ কলোনীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনীতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোববার ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একজন মালিকের একাধিক কক্ষ বিশিষ্ট একটি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স/শা