ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
অক্টোবর ১০, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় দৈনিক পত্রিকা ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বোয়ালমারী বার্তা কার্যালয়ে রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বাংলাদেশের খবর পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এম এম জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাপ্তাহিক পত্রিকা বোয়ালমারী বার্তা’র সম্পাদক অ্যাড. কোরবান আলী, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে যায়যায় দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি অামীর চারু বাবলু, কালের কন্ঠ প্রতিনিধি এমএম নুর ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি রেজাউল করিম, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, সকাল বেলা প্রতিনিধি আল মামুন রনি, সাপ্তাহিক মানব দর্পন সম্পাদক মুকুল শরিফ, ভারপ্রাপ্ত সম্পাদক মো. তারিকুল ইসলাম, আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, আমাদের সময় প্রতিনিধি সনৎ চক্রবর্তী, পুনরুউত্থান প্রতিনিধি মুকুল কুমার বোস প্রমুখ। পরে কেক কেটে বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় এবং পত্রিকার সাফল্য কামনা করা হয়।

স/এষ্