ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৃহত্তর ইলিয়টগঞ্জ যুবশক্তি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ৯, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর ইলিয়টগঞ্জ যুবশক্তি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিল্লাল হোসাইন- দাউদকান্দি, কুমিল্লা : বৃহত্তর ইলিয়টগঞ্জের আশেপাশের পেশাজিবী, কর্মজীবী, ব্যবসায়ী, প্রবাসী ও তরুণ শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা হয়েছে যুব শক্তি ফাউন্ডেশন। গত ৮ অক্টোবর শুক্রবার বেলা চারটার দিকে ইলিয়গঞ্জ হলি মডেল স্কুলের হল রুমে বৃহত্তর ইলিয়টগঞ্জ যুবশক্তি ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর ইলিয়টগঞ্জ যুবশক্তি ফাউন্ডেশনের সদস্য ডাঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মোঃ আবুল বাশারের সঞ্চালনায় এবং মোঃ আমিনুল ইসলামের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য অসহায়দের সাহায্য করা, বাৎসরিক ভাবে খেলাধুলার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা, দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করা এবং অসচ্চল ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ সমাজের নানা উন্নয়ন মূলক সামাজিক কাজে অংশগ্রহন করা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর ইলিয়টগঞ্জ যুবশক্তি ফাউন্ডেশনের সদস্য মোঃ ওয়াশিম প্রধান, মোঃ আক্তার হোসেন, মোঃ ঈসমাইল হোসেন, মোঃ রবিউল শিকদার, মোঃ ঈসমাইল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ শিমুল হাজারী, মোঃ মাঈন উদ্দীন খাঁন মনি, মোঃ আবুল বাশার, মোঃ ফরহাদ হোসেন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সোহাগ পাটুয়ারী, মোঃ শাহনেওয়াজ গাজী, সালাউদ্দীন মুন্সী, মোঃ শরীফ হোসেন, মোঃ সোহেল শিকদার, মোঃ সোলাইমান, মোঃ ফয়সাল জয়, আশিকুর রহমান প্রমুখ।

স/এষ্