ঢাকাশুক্রবার , ২১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গ্র্যান্ডহোমের জায়গায় আজ খেলবেন সাকিব!


এপ্রিল ২১, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)আজ দিনের একমাত্র ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আজকের ম্যাচের মাধ্যমে এবারের আসরে প্রথমবারের মতো কলকাতার একাদশে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে বসিয়ে আজ সাকিবকে খেলানো হতে পারে।

কারণ, গ্র্যান্ডহোমকে দিয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলানো হয়েছে। ওই তিন ম্যাচে গ্র্যান্ডহোম ব্যাট হাতে করেছেন এক রান। আর বল হাতে নিয়েছেন একটি উইকেট।

কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর পাঁচটি ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে অষ্টম অবস্থানে তথা সবার শেষে অবস্থান করছে গুজরাট লায়ন্স।

কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, সূর্য্যকুমার যাদব/ইশাঙ্ক জাগ্গি, ক্রিস ওয়েকস, সুনিল নারিন, নাথান কুল্টার-নাইল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব।

গুজরাট লায়ন্স একাদশ (সম্ভাব্য): অ্যারোন ফিঞ্চ/জ্যাসন রয়, ব্রেন্ডন ম্যাককলাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, অ্যান্ড্রু টাই, বাসিল থাম্পি, শাদব জাকাতি, ধাওয়াল কুলকারনি।