নাগেশরীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ^রীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কন্যা শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
“আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বিবিএফজি প্রকল্পের সহযোগিতায় মেয়েশিশুদের বাল্যবিবাহের পরিবর্তে লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫জন কন্যা শিশুকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জিন্নাতারা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ছাত্রীসহ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ ব্যবস্থাপনায় সমাজ কল্যাণ বালিকা একাডেমীর নিয়মিত সকল শিক্ষার্থীকে বাল্যবিয়ে না করার স্বীকৃতি স্বরুপ শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়।
স/অ

