ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হলুদ সাংবাদিকতা দূরীকরনে দরকার বেশি বেশি সৎ সাংবাদিকতার চর্চা

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

হলুদ সাংবাদিকতা দূরীকরনে দরকার বেশি বেশি সৎ সাংবাদিকতার চর্চা- জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুর প্রতিনিধি: বিভিন্ন গোষ্ঠি ভিন্ন ভিন্ন স্বার্থ রক্ষার্থে সাংবাদিকতাকে ব্যবহার করে। তাই হলুদ সাংবাদিকতা দূর করতে হবে এবং সেজন্য দরকার বেশি বেশি সৎ সাংবাদিকতার চর্চা। এমনটিই বলেন জন প্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার রাতে মেহেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন তিনি। মেহেরপুর প্রেস ক্লাবের নব নির্বচিত কার্যনির্বাহী কমিটি সহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আরো বলেন বিভিন্ন নতুন নতুন ভালো কাজের শুরু আমরা মেহেরপুর থেকে শুরু করবো।

এজন্য সাংবাদিকদের সহযোগীতা চান তিনি। জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহিম শাহীন প্রমূখ।

সাংবাদিকদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের বর্ননা ও পরিকল্পনার কথা বলেন মন্ত্রী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মেহেরপুর প্রেস ক্লাবের নিজস্ব জমিসহ বিল্ডিং স্থাপনের ঘোষনা দেন তিনি। এছাড়াও সাংবাদিকতার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনেরও আশ্বাস দেন জন প্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

স/এষ্