ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এই বীজ ও সার বিতরণ করে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দুইশ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শরিফুল ইসলাম, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।

স/অ