ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা হতে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা হতে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

মতিউর রহমান হিরা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০৯ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীগণ এখন থেকেই এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

আগামী ০৯ অক্টোবর, ২০২১ তারিখ হতে ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি০৭১ স্থানীয় সময় ০৯:১৫ টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি০৭২ স্থানীয় সময় ১১:২৫ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

অপরদিকে আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ হতে ঢাকা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় ১৪:১৫ টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় ১৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়াও আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ হতে বিমানের ফ্লাইট বিজি০৪৩ ঢাকা থেকে প্রতি রবিবার স্থানীয় সময় ১৯:৪৫ টায় এবং প্রতি মঙ্গলবার ১৮:৪০ টায় কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় ০০:০১ টায় এবং প্রতি মঙ্গলবার ২২:৫৫ টায় ফ্লাইট বিজি০৪৪ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন: +৮৮-০২-(৮৯০১৬০০-০৯) এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সমস্ত রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

স/এষ্