সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারায় বলা হয়েছে, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। এই আইন লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন (নিয়োগ) বাতিল, সঙ্গে শপথ গ্রহণের বিষয়টি স্থগিত করতে বলা হয়েছে রিটে।
রিটে কেবিনেট সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট আট জনকে বিবাদী করা হয়েছে।
স/শা

