ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেম্বার জামালকে এবার ও মেম্বার হিসবে দেখতে চায় এলাকাবাসী

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুশাখালীর জনপ্রিয় মেম্বার জামালকে এবার ও মেম্বার হিসবে দেখতে চায় এলাকাবাসী

এ.কে আজাদ: লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়নের জনপ্রিয় মেম্বার মোঃজামাল হোসেনকে আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় মেম্বার হিসেবে পেতে চান ওই এলাকার সর্বস্তরের জনগন। জামাল হোসেন পুকুরদিয়া বাজারের আব্দুল আলীর সু্যোগ্য সন্তান।প্রায় ১০ বছর আগে কুশাখালীর ৫ নং ওয়ার্ড তার নিজ এলাকা থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত হন।

পরপর দুইবার তিনি মেম্বার নির্বাচিত হয়ে এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন।দল-মত নির্বিশেষে ওয়ার্ডের জনগন এবারও তাকে মেম্বার হিসেবে দেখতে চান এমনটাই জানিয়েছেন পুকুরদিয়ার সিংহভাগ মানুষ। একান্ত আলাপচারিতার মধ্য দিয়ে দুই দুইবারের এই মেম্বার জানান,আমি মেম্বারি দায়িত্ব পাওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত ওয়ার্ডের কোন মানুষকে হয়রানি হতে দেইনি।

জমিজমা সংক্রান্ত বিরোধ,মারামারি, চুরি,ডাকাতি সহ যে কোন অপরাধ মুলক কর্মকান্ড থেকে বিরত রাখতে প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নিরসনের চেষ্টা করেছি।এছাড়াও এলাকার উন্নয়নের পাসাপাসি সরকারের দেওয়া বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডির চাল সহ যেসকল সুযোগ সুবিধা ইউনিয়ন পরিষদে আসে তার সকল সুযোগ সুবিধা আমি নিশ্চিত করেছি।

আপনি মেম্বার থাকা অবস্থায় বিগত দিনে কি কি উন্নয়ন করেছেন জানতে চাইলে তিনি বলেন,আমি প্রায় ১০ বছর যাবত মেম্বার। এই পর্যন্ত ১৯ টি কালভার্ট, ৩৫টি পানি নিষ্কাশনের চুঙ্গো,৭ টি নতুন রাস্তা বের করা সহ স্কুল -মাদ্রাসার ৩/৪টি মাঠ ভরাট করতে সক্ষম হয়েছি।আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে কি কি কাজ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন -আগে আমি আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো এবং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের পাসাপাসি এলাকার মানুষকে নিরাপত্তা নিশ্চিত করে আরো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো।

স/অ