ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ আহত ৩০আটক ৬

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ আহত-৩০আটক-৬

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে দুই দল গ্রামবাসির সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। এ ঘটনায় ১০টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, আজ ২৪ সেপ্টম্বর শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা উওর ও পশ্চিম পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।দীর্ঘ দিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামের ইউনুস মোল্ল্যা ও রহমত মোল্ল্যার সমর্থকদের বিরোধ চলে আসছে,বৃস্প্রতিবার বিকালে স্থানীয় আলোকদিয়া বাজারে বালিয়াডাঙ্গা গ্রামের দোকানদার বিল্লাল হোসেনের দোকানে গিয়ে রহমত মোল্ল্যার কয়েকজন সমর্থক তার পা কেটে নেওয়ার হুমকি দেয়,এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে,এক পর্যায়ে শুক্রবার ভোরে রহমত মোল্ল্যা ও ইউনুস মোল্ল্যার সমর্থকরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের ৩০জন আহত ও ১০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়।আহতদের মধ্যে তিলাব হোসেন (৬৩),বিল্লাল মোল্ল্যা (২২) পান্নু মোল্ল্যা (৩২),মামুন মিয়া (৪০),জুবায়ের (২৪),ইদ্রি মোল্ল্যা (৫০), সিরাজ (২৬) নয়ন (২২) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ওসি জনাব, মঞ্জুরুল আলম বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংর্ঘষ হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা ছয়জনকে আটক করেছি,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে,নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

স/অ