সখিপুরে ভিপি জোয়াহের এমপি’র বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ৪টি সড়কের উন্নয়ন কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-৮,বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বৃহস্পতিবার(২৩সেপ্টেম্ব) সখিপুর উপজেলার সোলাপ্রতিমা-কালিদাস সড়ক, কালিয়া(ঘোনারচালা) হতে নিশ্চিন্তপুর ভায়া আড়াইপাড়া ৬ কিলোমিটার সড়ক, দাড়িপাকা-দেবরাজ রাস্তার প্রায় দেড় কিলোমিটার এবং এয়ারপোর্ট নতুন বাজার, রতনপুর বাজর(নবারুন অদিতি হ্যাচারী) একটি সড়কের কাজের উদ্বোধন করেন।
এসময় সখিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান , শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, কালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সদস্য শিবলী সাদিক উপজেলা যুবলীগ আহবায়ক এমএ সবুরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজ উদ্বোধন কালে সাংসদ এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেন রাস্তা নির্মাণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণের আওতায় আনা হবে বলেও জানান তিনি
স/অ

