ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ আটক ২

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর হোসেন (২৪) পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপরজন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের বেড়াকুটি বানারভিটা গ্রামের জহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (১৯)।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, বুধবার সকাল সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আ. রউফ, এস.আই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলায় অভিযান চালায়।

সময় তারা আলমগীর ও জাকির হোসেনকে ওই এলাকার টেপুর মোড় থেকে আটক করে। তারা তাদের ১০০ সিসি বাজাজ মোটরবাইকের সীটের নিচে বিশেষ কায়দায় ৫ কেজি গাঁজা ভরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলাহাজতে পাঠানো হয়েছে।

স/অ