টঙ্গীতে মালবাহি ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে দুপুর ২টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
টঙ্গী রেলজংশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, সকালে সিলেট-চট্টগ্রাম সড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন। সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।
স/এষ্

