ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা করল বিএসএফ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা করল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের নিকট মোহাম্মদ আলী (২২) নামের এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে ওই দেশেরেই সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর টহল দলের সদস্যরা।

নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় এক কলেজের ছাত্র বলে জানা গেছে।

সীমান্তের একাধিক সূত্র জানায়, ভারতীয় কাটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ দল মিলে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশি গরু চোরাকারবারিদের লক্ষ করে গুলি ছোঁড়ে।

এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী নামের ওই ভারতীয় চোরাকারবারি। পরে কাটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই।

এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশি নাগরিক না।

স/এষ্