ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অবশেষে জবি ছাত্রলীগের কমিটি ১৮ এপ্রিল


এপ্রিল ১৬, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি(জি এ এম মাহফুজ আলম):

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)শাখা ছাত্রলীগের  নতুন কমিটি আগামী ১৮ তারিখ ২০১৭ ঘোষনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

প্রায় চার বছর পর গত ৩০ ই মার্চ জবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলে সেখানে বিগত কমিটি বিলুপ্তি ঘোষনা করলেও নতুন কমিটি ঘোষনা করা হয় নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামিলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

জবি ছাত্রলীগের কমিটি ঘোষনা না করায় কার্যত স্থবির হয়ে পড়েছে ছাত্রলীগের প্রত্যাহিক কার্যক্রম। আর এরই সুবাদে গত সপ্তাহে জবি শাখা ছাত্রদল তাদের লিফলেট বিতরণ ও শান্তচত্তর সহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। যা গত চার বছরে বিরল ঘটনা। এ সকল ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রিয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এর সাথে কথা বললে তিনি জানান আগামি ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের অনুষ্ঠান শেষে ১৮ এপ্রিল ২০১৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হবে।

স/জনী