ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে থেকে মারফত আলীকে গ্রেফতার করা হয়। মারফত আলী গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালায়। এসময় মারফত আলীকে গ্রেপ্তার করেন।

তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ