ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

শেখ রাজীব হাসান, গাজীপুর :  গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ শুক্রবার রাতে জাল টাকাসহ ব্যবসায়ী আব্দুল মান্নান (২৪) কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর খাঁপাড়া রোডের মায়ের ইলেকট্রিক দোকানের সামনে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে।

জাল টাকাগুলোর মধ্যে ১ হাজার ও ৫শ’ টাকার নোট রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশেরএসআই সাব্বির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীরআউচপাড়া খাঁপাড়া রোডের মায়ের দোয়া ইলেকট্রিক দোকানের সামনে থেকে আব্দুল মান্নানকে জাল টাকাসহ গ্রেফতার করি।

গ্রেফতারকৃত আব্দুল মান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ্ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীর বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স/অ