চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির চিলমারী ইউনিয়ন সভাপতিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ (১) /৩০ ধারায় গ্রেফতার করেছে পুলিশ। যার এফ আই আর নাম্বার- ১৩।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লালমনিহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে লালমনিরহাট থেকে গ্রেফতার করে চিলমারী মডেল থানা পুলিশ। পরে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, গত ২৫ জুলাইয়ে নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বাদী মামলা রুজু করলে দীর্ঘ দিন এজাহার ভুক্ত আসামী পলাতক থাকার পর গতকাল গ্রেফতার করা হয়।
আটককৃত রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।
স/অ

