ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মেহেরপুরে ব্রাইট স্টার ফুটবল ফৌজদারি পাড়া যুবসংঘ চ্যাম্পিয়ান

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ব্রাইট স্টার মিনি ফুটবল ফৌজদারি পাড়া যুবসংঘ চ্যাম্পিয়ান

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর ব্রাইটস্টার ক্রীড়া চক্রের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্রাইট স্টার মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুরের ফৌজদারি পাড়া যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফৌজদারি পাড়া যুব সংঘ টাইব্রেকারে ১-০ গোলে ইয়োলো এফসি কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সেলিম।

খেলায় সেলিম ম্যান অফ দ্যা ম্যাচ এবং ইয়োলোর সাইফুল ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন। খেলাশেষে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন।

স/অ