ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রশিকপুর স্লুইচ গেটে ছবি তুলতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

রশিকপুর স্লুইচ গেটে ছবি তুলতে গিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর স্লুইচ গেটে দুই বন্ধু মিলে ছবি তুলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে উৎস (১৭) নামের এক দশম শ্রেণীর শিক্ষার্থী।শুক্রবার দুপুরে নামাজ চলাকালীন সময়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

উৎস মেহেরপুর জেলার গাংনী উপজেলার ফজলুর ছেলে।সে দশম শ্রেণীর শিক্ষার্থী।জানা গেছে,উৎস ও তার বন্ধু সুইচ গেটে ছবি তুলতে আসে। ছবি তোলার এক পর্যায়ে পা পিছলিয়ে পানিতে পড়ে যায়। পরে পানির স্রোতে ভাসতে ভাসতে এক পর্যায়ে পানির তলদেশে চলে গেলে আর উঠতে পারে নি।

এদিকে ঘটনার পরই নদীর দু পাশে হাজারো জনগন ভীড় জমিয়ে রেখেছে। জনগনকে কন্ট্রোল করতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পুলিশ সদস্যরা জনগনদের নিরাপত্তা দিতে সর্বাখানিক প্রচেশ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী টিম রওনা দিয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের উদ্ধার কাজ শুরু হয়নি।

স/অ