ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।

একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করি ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ছাত্র ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স/অ